Tuesday, June 2, 2026

ঝড়ে উপড়ে পড়া গাছ সরালেন খোদ মন্ত্রী! প্রশংসায় পঞ্চমুখ আমজনতা

Date:

Share post:

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়। বাঁকুড়াতে ঝড়বৃষ্টির জেরে গাছ উপড়ে অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক । স্তব্ধ হয়ে পড়ে যানচলাচল।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। স্থানীয়দের সঙ্গে ভেঙে পড়া গাছ সরানোর কাজে হাত লাগান তিনি।মন্ত্রীর মানবিকতা দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:গৃহ পরিচারিকা ও আয়াদের বেতন, পেনশন নিশ্চিত করতে নয়া বিল কেরলে

বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। ঝড়ের দাপপটে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। প্রবল ঝড়ে খাতড়ার এসডিও মোড়ে বেশ কয়েকটি গাছের ডাল ভেঙে পড়ে খাতড়া-রানীবাঁধ সড়কে। বেশ কয়েকটি গাছ উপড়েও পড়ে যায় রাস্তার উপর। ঝড় থামার পর রাস্তার উপর গাছ সরাতে তৎপর হয় স্থানীয় বাসিন্দারা।
এদিকে খবর পেয়ে নজিরবিহীন উদ্যোগ নেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে হাত লাগান স্থানীয়দের সঙ্গে। যা বর্তমানকালে এক নজিরবিহীন ঘটনা। দুর্যোগের সন্ধ্যায় খোদ মন্ত্রীর এই মানবিক রূপে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। সকলেই মন্ত্রীর কাজের প্রশংসায় পঞ্চমুখ ।পরে ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা টিম পৌঁছে রাস্তা থেকে সমস্ত গাছ ও গাছের ডাল সরিয়ে ফেলে। তারপরই ফের ওই রাস্তায় যান চলাচল শুরু হয়।

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...