জলপথে নতুন দিশা: কলকাতায় আসতে চলেছে ওয়াটার মেট্রো

কলকাতার (Kolkata) জল পরিবহন (Water Transport) ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুত করতে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো। নবান্ন (Nabanna) এবং অর্থ দফতর দুই জায়গা থেকেই ছাড়পত্র মিলেছে।
Sponsored

আগামী সপ্তাহে, দোলের পর, কলকাতা পুরসভা (Kolkata Municipality) -র সঙ্গে কোচি (Kochi) ওয়াটার মেট্রোর (Water Metro) প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক (Meeting) হওয়ার কথা। ওই বৈঠকে কী ধরনের বোট ব্যবহার করা হবে, প্রকল্পের মোট খরচ কত হতে পারে এবং বাস্তবায়নের রূপরেখা—এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আরও পড়ুন: অ্যান্টি র্যাগিং স্কোয়াডের পরেও ফের যাদবপুরে র্যাগিং-এর অভিযোগ
পরিকল্পনা অনুযায়ী, কোচির আদলে কলকাতাতেও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানো হবে। এই বোটগুলি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি দ্রুতগতিরও হবে। ফলে যাত্রীদের গঙ্গা পারাপারে সময় অনেকটাই কমে আসবে।
শুধু ওয়াটার মেট্রো নয়, গঙ্গা তীরকে নতুনভাবে সাজানোর কাজও চলছে। ইতিমধ্যে ৫০টি জেটিকে উন্নত ভাবে তৈরি করা হয়েছে। গঙ্গায় নামানো হয়েছে ১৩টি উন্নতমানের ভেসেল এবং আরও ২২টি ভেসেল তৈরির কাজ চলছে। যাত্রীদের সুবিধার জন্য গঙ্গার ঘাটগুলিতে স্মার্ট কার্ড (Smart Card) গেটও বসানো হয়েছে। সব মিলিয়ে জল পরিবহন ব্যবস্থাকে এক নতুন রূপ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল কোচিতে। সেই মেট্রো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি ও ডিজেল জেনারেটর—দুই ব্যবস্থাতেই চলতে পারে। নবান্ন থেকে জানানো হয়েছে, কলকাতার ওয়াটার মেট্রো প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
