Monday, June 8, 2026

অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের পরেও ফের যাদবপুরে র‍্যাগিং-এর অভিযোগ

Date:

Share post:

ফের র‍্যাগিং-এর (Jadavpur University) অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! এবারেও কলা বিভাগের ‘কম্প্যারাতিভ লিটারেচার’-এর দ্বিতীয় বর্ষের ছাত্রকে হেনস্থা করার অভিযোগ (Ragging Allegation) উঠলো তাঁর সহপাঠীদের বিরুদ্ধেই। ইতিমধ্যেই ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ‘ডিন অফ স্টুডেন্টস’-এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে।

ওই নিগৃহীত ছাত্রের দাবি, চলতি মাসের ১৩ তারিখ সন্ধে ৭টা নাগাদ সে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে তাস খেলছিলেন সে সময় তাঁরই কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া সে ঘরে এসে তাঁদের হেনস্থা করতে শুরু করেন। অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ করে নানা কথা বলা হয়। হাততালি দিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। বিভাগ থেকে বের করে দেওয়ার এবং মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রের দাবি, তাঁকে গণপিটুনি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও এর আগে তাঁকে বেশ কয়েকবার হেনস্থাও করা হয়েছে। এমনকি তাঁর এক বান্ধবীকে নিয়েও হাসি- ঠাট্টা করেন বলে অভিযোগ। অভিযোগকারী ছাত্রের রাজনৈতিক পরিচয় অবশ্য এখনও জানা যায়নি।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...