Wednesday, May 13, 2026

একই পরিবারের ৩ ভাই-বোনের মৃ.তদেহ উদ্ধার ঘিরে রহস্য! দুর্গাপুরে চা.ঞ্চল্য

Date:

Share post:

রহস্যজনকভাবে মৃত্যু (Mysterious Death) হল একই পরিবারের তিন ভাই বোনের। আর একই ঘর থেকে উদ্ধার করা হল তিনজনেরই অগ্নিদগ্ধ (Burn) মৃতদেহ। জানা গিয়েছে, এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) সহ তার দুই বোনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লাউদোহার লস্করবাঁধের আদিবাসী পাড়ায়। জানা গিয়েছে, শনিবার ভোরে ৩ ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। মৃতদের নাম মঙ্গল সোরেন (৩৩), সুমি সোরেন (৩৫) ও সুকুমনি সোরেন (২৮)।

এদের মধ্যে মঙ্গল সোরেন লাউদোহা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। বড় বোন সুমি কলকাতায় নার্সের কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগে বাড়িতে এসেছিলেন। ছোট বোন বাড়িতেই থাকতেন। বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী। তাঁদের মা কয়েক বছর আগে মারা যান। তবে শনিবার ভোরে আচমকা আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় তিন ভাই বোন ঘরে পড়ে আছেন। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে। আর এমন মর্মান্তিক ঘটনায় প্রতিবেশীরাও অবাক। তাঁরা বলছেন, ভালো পরিবার, ঘরে কোনও অশান্তি ছিল না। কারও সঙ্গে কোনও শত্রুতার কথাও জানা নেই। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্তে (Post Mortem) পাঠিয়েছে পুলিশ।

তবে বাড়ির ভিতর সুপ্ত কোনও অশান্তি ছিল কিনা, আর সেই কারণেই তিনজন একসঙ্গে আত্মহত্যা করলেন কিনা, সেই বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনও কিছু অনুমান করা সম্ভব নয়।

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...