Saturday, June 13, 2026

সরকার ও নিজের প্রিয় নেতার হয়ে অভিনব প্রচার! এভারেস্ট জয়ী যুবকের কাণ্ড শুনলে অবাক হবেন

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন ‘জনমুখী’ প্রকল্পের প্রচার করাই একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ নিলেন এভারেস্টজয়ী (Everest) যুবক। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অন্ধ্রপ্রদেশের (AndhraPradesh) জি সুরেশবাবুর (G Suresh Babu) এমন কীর্তিতে তোলপাড় দেশ। জানা গিয়েছে, বছর চব্বিশের সুরেশ অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) এবং‌ সে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jaganmohan Reddy) ‘অন্ধ সমর্থক’। আর সেকারণেই প্রিয় দল ও নেতার ‘গুণগান’ গাইতে সবচেয়ে প্রিয় পাহাড়কেই বেছে নিয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘নবরত্ন’ (Navratna)। এই প্রকল্পের জেরে সে রাজ্যের বাসিন্দাদের ৯টি পরিষেবা প্রদান করা হয়। আর সেই ‘নবরত্ন প্রকল্পের’ কথাই পর্বতশৃঙ্গে উঠে প্রচার করলেন ২৪ বছরের ওই যুবক। পরে সেই প্রকল্পের পোস্টার পর্বতের গায়ে আটকেও দেন তিনি। পাশাপাশি প্রিয় নেতা জগনের ছবি নিয়ে ছবিও তুলতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সেই এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশের এই যুবক। প্রথম দক্ষিণ ভারতীয় হিসাবে মানসলু এবং লোৎসে শৃঙ্গ জয় করেন তিনি। আগামী ৫ বছরে আরও ২৫টি শৃঙ্গ জয় করতে মুখিয়ে রয়েছেন সুরেশ। কিন্তু এ ক্ষেত্রে প্রধান সমস্যা অর্থ। আর সেকারণেই প্রিয় নেতার কাছে সাহায্য চেয়েছেন তিনি। সুরেশ জানান, “ছোট থেকেই পর্বতে ওঠার স্বপ্ন ছিল। আমার অনুপ্রেরণা জগন্মোহন। ওঁর পদযাত্রা আমায় নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।”

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...