Saturday, June 13, 2026

১১ মিনিটে ১১ কিমি পথ! অঙ্গ প্রতিস্থাপনে গ্রিন করিডর করে নজির কলকাতা পুলিশের

Date:

Share post:

এর আগেও অনেক ক্ষেত্রেই গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে রোগীকে হাসপাতালে ভর্তি, এমনকী পরীক্ষার্থীকে হলেও পৌঁছেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার অঙ্গ প্রতিস্থাপনের জন্য মাত্র ১১ মিনিটে ১১ কিমি পথ অতিক্রম করে নজির গড়ল তারা। এই খবর ছবি-সহ নিজেদের স্যোশাল মিডিয়া পেজে পোস্ট করেছে কলকাতা পুলিশ।

শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে EM বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ (Brain Death) হয়। এর পরই তাঁর হৃদপিণ্ড এবং ২টি কিডনি দান করার সিদ্ধান্ত নেয় পরিবার। কলকাতা পুলিশ গ্রিন করিডর তৈরি করে করে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছে দেয় হার্ট। মাত্র ১৩ মিনিটে ১১ কিমি পথ অতিক্রম করা হয়। সেখানে হার্ট প্রতিস্থাপন হচ্ছে। আর দ্বিতীয় গ্রিন করিডরের সাহায্যে ব্রেন ডেথ হওয়া রোগীর দুটি কিডনি ১১.১ কিমি পথ অতিক্রম করে মাত্র ১১ মিনিটে পৌঁছে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে ২টি কিডনি দুই কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপিত হচ্ছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...