Monday, May 25, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতীয় দলে রুতুরাজের জায়গায় এলেন যশস্বী

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় দলে এলেন চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে থাকা যশস্বী জসওয়াল। বিয়ের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। আগামী ৩ জুন তাঁর বিয়ে। ৫ জুন তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের শুরুর মাত্র দু’দিন আগে তাঁর দলে যোগ দেওয়ার প্রস্তাব পছন্দ হয়নি বোর্ড কর্তাদের। তাই রুতুরাজের পরিবর্তে যশস্বীকে দলে নিল বিসিসিআই। রোহিত শর্মাদের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে যাবেন যশস্বী।

চলতি আইপিএলে ১৪টি ম্যাচে ৬২৫ রান করেছেন যশস্বী। একটি শতরানের পাশাপাশি পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে জাতীয় নির্বাচকরা শুধু যশস্বীর আইপিএলের পারফরম্যান্স বিচার করেননি। এক্ষেত্রে প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বিচার করা হয়েছে। প্রথম শ্রেণির ১৫টি ম্যাচে যশস্বী করেছেন ১৮৪৫ রান। ন’টি শতরানের পাশাপাশি দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। এছাড়াও ২০২২-২৩ মরশুমে রঞ্জি ট্রফিতে পাঁচটি ম্যাচে ৩১৫ রান করেছেন যশস্বী।

আরও পড়ুন:‘খেলো ইন্ডিয়া’য় জোড়া সোনা বাংলার মেয়ে অ্যাডামাসের মেহুলির

 

 

 

Related articles

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...