Wednesday, June 3, 2026

ধরাশায়ী রাম-বাম জোট, তমলুক সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ও সিপিএমকে পিছনে ফেলে ফের জয়লাভ করল তৃণমূল। ফের পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে ধরাশায়ী রাম-বাম জোট। তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের মিলননগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। বিপুলভাবে জয় পেল তৃণমূল।

এই সমবায় সমিতিতে প্রথমবার ভোটের মাধ্যমে নির্বাচন হল। মোট আসন ১৭টি। আগেই চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থীরা। বাকি ১৩ আসনে রবিবার ভোট হয়। তৃণমূল ও বিজেপি সবগুলি আসনে প্রার্থী দিলেও, বামেরা দশটি আসনে প্রার্থী দেয়। টানটান উত্তেজনার মধ্যে কড়া পুলিশি পাহারায় ভোটগ্রহণের পর বিকেলেই গণনা হয়। মোট ১৩ আসনে জয়লাভ করে তৃণমূল। তিনটি পেয়েছে সিপিএম। বিজেপির ঝুলিতে মাত্র একটি। এককভাবে সমবায়ের দখল পেল তৃণমূল।

ফলাফল ঘোষণা হতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। তৃণমূলের দাবি, তৃণমূলকে হারানোর জন্য বিজেপি ও বামেরা গোপন আঁতাত করেছিল। তবুও তা ধোপে টিকল না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে ৩০ মে পূর্ব মেদিনীপুরে আসছেন। তারই ঢেউ যেন আগাম এসে আছড়ে পড়ল তমলুকের এই ভোটে। ভেসে গেল রাম-বাম জোট।

আরও পড়ুন- ইগো ঝেড়ে ফেলুন: শালবনির দলীয় বৈঠকে বার্তা অভিষেকের, জনসংযোগ যাত্রায় জনপ্লাবন

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...