Saturday, March 21, 2026

নামবদলের রাজনীতি এবার মহারাষ্ট্রে! আহমেদ নগর বদলে হল অহল্যা নগর

Date:

Share post:

উত্তর প্রদেশ ছাড়িয়ে নাম বদলে রাজনীতি এবার মহারাষ্ট্রে। বিজেপির সঙ্গে জোট বেঁধে শিন্ডে সরকার ক্ষমতায় আসার পর এবার মহারাষ্ট্রের আহমেদ নগরের(Ahmed Nagar) নাম বদলে রাখা হচ্ছে অহল্যানগর(Ahalya Nagar)। আর এই নাম বদলের সিদ্ধান্ত খোদ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের(Eknath Shinde)।

নাম বদল প্রসঙ্গে বিজেপি সূত্রে জানা গিয়েছে, আহমেদ নগর জেলার চণ্ডী গ্রাম মারাঠা সাম্রাজ্যের রানি অহল্যাবাই হোলকারের জন্মস্থান। তাঁকে সম্মান জানিয়ে এই এলাকার নাম পরিবর্তন করছেন মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী। মারাঠা সাম্রাজ্যের রানি অহল্যাবাইয়ের ২৯৮তম জন্মবার্ষিকীতেই এই ঘোষণা করা হল। দিনটিকে অহল্যাবাই হোলকার জয়ন্তী হিসেবে উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একনাথ শিণ্ডে। এছাড়াও উপস্থিত উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, মন্ত্রী রাধাকৃষ্ণ ভিকে পাতিল এবং বিজেপি বিধায়ক গোপীচাঁদ পদলকার।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে আহমেদ নগরের নাম বদলে অহল্যানগর রাখার দাবিতে সরব হয়েছিল বিজেপি। সেই দাবি এবার মেনে নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ধারা মেনে ইতিমধ্যে মহারাষ্ট্র রাজনীতিতে নাম বদলের খেলা শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তন করা হয়েছে। ঔরঙ্গাবাদের নতুন নাম ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদ হয়েছে ধারাশিব। সেই পথে এবার আহমেদনগর হল অহল্যানগর।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...