Friday, May 15, 2026

ম.রদেহের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ সংবিধানে অ.পরাধযোগ্য নয়! বি.স্ফোরক দাবি কর্নাটক হাই কোর্টের

Date:

Share post:

মরদেহের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ (Sexual Assault) ভারতীয় সংবিধানে অপরাধযোগ্য নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী এটিকে অপরাধ হিসেবে কোনওভাবেই গণ্য করা হয় না। এমনই যুক্তি খাঁড়া করল কর্নাটক হাই কোর্ট (Katnataka High Court)। জানা গিয়েছে, গত বুধবার ২৫ বছর বয়সি এক তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগ ওঠে। আর সেই মামলার শুনানি চলছিল হাইকোর্টে। কিন্তু আশ্চর্যজনকভাবে হাইকোর্ট অভিযুক্তকে শুধুমাত্র খুনের দায়ে দোষী সাব্যস্ত করে। তবে ধর্ষণের জন্য অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে। আর হাই কোর্টের এমন সিদ্ধান্তের পরেই চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে সিদ্দারামাইয়ার (Siddaramaiah) রাজ্যের হাই কোর্টকে।

এদিকে হত্যার পর ওই নারীকে যৌন নির্যাতনের জন্য অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কর্নাটকের নিম্ন আদালত। তবে হাইকোর্ট সাফ জানিয়েছে, মরদেহের উপর যৌন নির্যাতনকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা (অস্বাভাবিক যৌনাচার) দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারণ, এই বিষয়ে আইনে নির্দিষ্ট করে কিছু বলা নেই। আর সেকারণেই বিষয়টি কেন্দ্রীয় সরকারকে চিন্তাভাবনার পরামর্শ দিয়ে কর্ণাটক সরকারকে বেশ কিছু নির্দেশ দিয়েছে সে রাজ্যের হাই কোর্ট। নির্দেশনায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৬ মাসের মধ্যে সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গগুলোতে, যেখানে মরদেহ সংরক্ষণ করা হয়, সেখানে সিসিটিভি বসাতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অনেক সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে মরদেহ পাহারা দেওয়ার জন্য নিযুক্তদের কেউ কেউ মরদেহের সঙ্গে আপত্তিজনক আচরণ করেন বলে অভিযোগ। এই মানসিক বিকারকে বলা হয় ‘নেক্রোফিলিয়া’ (Necrophilia)। কর্ণাটক হাইকোর্ট এই ‘নেক্রোফিলিয়া’ সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশটির কেন্দ্রীয় সরকারকে ভারতীয় দণ্ডবিধি সংশোধনের জন্য সুপারিশ করেছেন। নেক্রোফিলিয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধিতে নতুন আইন আনারও কথা বলেন বিচারপতি ভি বিরাপ্পা এবং বিচারপতি নায়েকের ডিভিশন বেঞ্চ।

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...