Friday, May 22, 2026

CMM কোর্ট থেকে সারদাকর্তার চিঠির কপি নিল CBI, শুভেন্দুকে গ্রে.ফতারের দাবি কুণালের

Date:

Share post:

ঘোরতর বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অবশেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে CMM কোর্ট থেকে সারদাকর্তা সুদীপ্ত সেনেরচিঠির কপি নিল CBI. টুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি ফের একবার শুভেন্দুকে গ্রেফতারির দাবি তুলেছেন তিনি।

গত ১১ মে সুদীপ্ত সেন পিজিনার্স পিটিশনে সম্পূর্ণ আইনগত ভাবে সিএমএম-কে একটি চিঠি দেন। যেখানে তাঁর স্পষ্ট অভিযোগ ছিল শুভেন্দু অধিকারী, তাঁর ভাই সৌমেন্দু এবং সাঙ্গপাঙ্গদের নামে। কাঁথি পুরসভায় বিল্ডিং প্ল্যান পাস করিয়ে দেওয়ার জন্য অধিকারী ভাইয়েরা নগদে ও ড্রাফটে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। কখনও ভুল বুঝিয়ে, কখনও ভয় দেখিয়ে ক্ষেপে ক্ষেপে সেই টাকা নিয়েছিল শুভেন্দুরা। কাঁথি পৌরসভায় সেই সমস্ত নথি আছে। তদন্ত করলেই সারদা দুর্নীতিতে শুভেন্দুর তোলাবাজির পর্দা ফাঁস হবে।

আরও পড়ুন- ইডি কেন যাচ্ছে না কাঁথি পুরসভায় ? কেন গ্রে*ফতার নয় শুভেন্দু ? ফের তো*প কুণালের

কিন্তু অভিযোগ, দল বদলে বিজেপিতে যাওয়ার ফলে শুভেন্দুর দিকে হাত বাড়াচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এরপর কুণাল ঘোষ তাঁর আইনজীবী মারফৎ পিটিশন করে বিষয়টি CMM কোর্ট-এর নজরে আনেন। আদালত সুদীপ্ত সেনের সেই চিঠি সিবিআইকে পাঠানোর এবং তদন্তের নির্দেশ দেন। সেই চিঠির কপি এবার নিয়েছে সিবিআই। তদন্ত শুরুর অপেক্ষা।

এ প্রসঙ্গে এদিন একটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি।লেখেন, “CMM কোর্ট থেকে সারদাকর্তার চিঠির কপি নিল CBI. দাবি করছি- কাঁথি পুরসভায় যাক সিবিআই। তদন্ত হোক। সারদার ব্যাঙ্ক ড্রাফট এসেছিল কি না দেখুক। (নগদ আলাদা)। ড্রাফট থাকা মানে সারদাকর্তার চিঠি ঠিক। শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক। এই বিষয়ে সিবিআই দপ্তরেও যাব। ইডিও তদন্ত করুক।” এখন দেখার তদন্তে নেমে শুভেন্দুর কী ব্যবস্থা গ্রহণ করে সিবিআই। ইডিও নিজেদের মতো করে এই তদন্ত করে কিনা সেটাও দেখার।

আরও পড়ুন- সোমবার হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন‍্যাস, কঠিন গ্রুপে মোহনবাগান,DHFC

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...