Saturday, June 27, 2026

কলামন্দিরে রাশিয়ান পিয়ানোর সুর, কলকাতা মাতাবেন দিমিত্রি মাসলিভ

Date:

Share post:

দেশের অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান কলকাতার (Kolkata) শিল্প- সংস্কৃতি প্রীতি নিয়ে বিদেশী তারকারাও প্রশংসা করেছেন বারবার। কিন্তু ‘ব্যাকস্ট্রিট বয়েজ়’- এর (Backstreet Boys) ভারত সফরেও ব্রাত্য ছিল কলকাতা। দিল্লি, মুম্বই মেতেছে সুরের ঝংকারে, কলকাতা কাটিয়েছে না পাওয়ার নিস্তব্ধতা। এবার দেশের সংস্কৃতি নগরীতে বাজবে রুশ পিয়ানোর (Russian Music) সুর। আগামী সোমবার, ১২ জুন সন্ধ্যায় বিশ্বখ্যাত পিয়ানো বাদক দিমিত্রি মাসলিভ (Dmitry Masleev) আসছেন মহানগরীতে, কলামন্দিরে অনুষ্ঠান করবেন তিনি এমনটাই খবর।

পশ্চিমি মেজাজের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের প্রতি যাঁদের আকর্ষণ আছে তাঁরা দিমিত্রি মাসলিভকে খুব ভাল করে চেনেন। রাশিয়া দিবস (Russia Day)উপলক্ষে কলকাতায় আসছেন দিমিত্রি। একাধিক প্রতিযোগিতায় নিজের সাফল্য তুলে ধরেছেন এই শিল্পী। ২০১৫ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে (St. Petersburg, Russia) বিখ্যাত সঙ্গীতকার চায়কভস্কির নামে এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পান দিমিত্রি।তারপর থেকেই তাঁর প্রতিভা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

অন্যদেশের শিল্পীর সান্নিধ্য সেভাবে পায় না কলকাতা। তাই মস্কো স্টেট অ্যাকাডেমিক ফিলহার্মোনিকের সোলোইস্ট (Soloist of the Moscow State Academic Philharmonic) দিমিত্রির আসার খবরে এবার আশায় বুক বাঁধছেন এখানকার পিয়ানো শিল্পীরা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...