Monday, May 4, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে করমন্ডলের মৃ*তদের প্রতি নীরবতা পালন রোহিত-কামিন্সদের

Date:

Share post:

ওভালে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচ শুরু হওয়ার আগে   ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের হাতেই আছে কালো ব্যান্ড। জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করলেন রোহিত শর্মা, প্যাট কামিন্সরা।

গত ২ জুন ওড়িশার বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। সেই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছেন। মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর দীনেশ কার্তিক ওভালে ঘণ্টা বাজান। দুই দলের জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু হয়।

ম্যাচে টস জিতে প্রথমে বল করছে ভারত। অধিনায়ক রোহিত জানান, সবুজ পিচে চার পেসার নিয়ে খেলছেন তাঁরা। মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজের সঙ্গে থাকবেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর। তাঁদের সঙ্গে স্পিনার হিসাবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ব্যাটারদের মধ্যে রয়েছেন রোহিত, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। উইকেটরক্ষক হিসাবে দলে শ্রীকর ভরত।মেঘলা আকাশ রয়েছে সেখানে। সেই কারণেই পেসারদের উপর বেশি জোর দেওয়া হয়েছে। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া দলেও পেসারদের সংখ্যা বেশি।

শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে ৬০ রান করেছে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের সামনে ধরে খেলছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাশ লাবুশেন। খুব একটা তাড়াহুড়ো করছেন না দুই ব্যাটার।দিনের প্রথম ঘণ্টা দেখে পার করার চেষ্টা করছেন তাঁরা। ভারতের দুই পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ শুরুটা ভাল করেছেন। ওভালের পিচকে ভাল কাজে লাগাচ্ছেন তাঁরা। দু’দিকেই বল সুইং করছে। তার ফলে সহজে শট খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার দুই ওপেনার।

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে