Saturday, May 16, 2026

করমণ্ডল দু*র্ঘটনার জেরে আজ ও কাল বাতিল বহু ট্রেন

Date:

Share post:

করমণ্ডল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি।নতুন করে চাকা গড়ালেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। এখনও ওড়িশার বালেশ্বরের সেই বাহানগা বাজার স্টেশনে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর জেরে শুক্র এবং শনিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হল।

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্র ও শনিবার বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সেগুলি হল-
১. শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
২. বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, ৩.জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, ৪.বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ৫.খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ৬.শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ৭.বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, ৮.শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস,
৯.হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ১০.হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস,
১১.হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ১২.শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস,
১৩.খড়গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস,
১৪.হাওড়া-ভদ্রক এক্সপ্রেস,
১৫.শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, ১৬.ভদ্রক-হাওড়া এক্সপ্রেস,
১৭.জাজপুর কেওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস,
১৮.ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস,
১৯.পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস,
২০.ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল,
২১.পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, ২২.পুরী-জলেশ্বর মেমু স্পেশাল,
২৩.পুরী-পটনা স্পেশাল,
২৪.পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস,
২৫.খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, ২৬.ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল,
২৭ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, ২৮.শালিমার-সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস,
২৯.ভঞ্জপুর-পুরী দ্বিসাপ্তাহিক স্পেশাল, ৩০.পুরী-দিঘা এক্সপ্রেস,
৩১.পুরী-শালিমার এক্সপ্রেস, ৩২.হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস।

এ ছাড়াও শনিবার বাতিল করা হয়েছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু-ভাগলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি কিছু ট্রেনের গতিপথও অন্য রুটে ঘোরানো হয়েছে। হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস খড়গপুর-টাটানগর-রাজখারসাওয়ান-দাঙ্গোয়াপোসি-নয়াগড় রুট হয়ে যাবে। যোগনগরী হৃষীকেশ-পুরী এক্সপ্রেস চলবে ঝাড়সুগুদা রোড-সম্বলপুর হয়ে। জয়নগর-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস জয়চণ্ডী পাহাড়-পুরুলিয়া-চান্ডিল-জারোলি রুট দিয়ে চলবে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...