Thursday, June 25, 2026

শ্বাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! মেয়ের বিয়েতে কেমন ছিল বাজেট ?

Date:

Share post:

তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।ধুমধাম করে তাঁর মেয়ের বিয়ে হবে। এমনটাই স্বাভাবিক। কিন্তু না! এতেও কাটছাঁট করলেন নির্মলা সীতারমণ।

আরও পড়ুন:করমণ্ডল দু*র্ঘটনার জেরে আজ ও কাল বাতিল বহু ট্রেন

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নিজের মেয়ের বিয়ে দিলেন নির্মলা। তবে সেখানেও কাটছাঁট। একেবারে ঘরোয়াভাবে নিজের বাড়িতেই ছোট মাপের অনুষ্ঠান আয়োজন করেছিলেন নির্মলা। এই বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র সীতারমণ পরিবারের আত্মীয় এবং বন্ধুরা অংশ নিয়েছিলেন। একেবারেই সাদামাটা অনুষ্ঠান, কোনও হেভিওয়েট রাজনৈতিক নেতা বা অন্য জগতের সেলেবদেরও অলুষ্ঠানে উপস্থিতি থাকতে দেখা যায়নি।

ব্রাহ্মণ বিবাহ রীতি মেনে প্রতীক নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় নির্মলা সীতারমণের কন্যা পরকালা বঙ্গময়ীর। উদুপি আদামারু মঠের পুরোহিতরা বর ও কনেকে আশীর্বাদ করেন। মঠের বৈদিক নিয়মে বিবাহ হয়। বিয়ের দিন, নববধূ পরকালা বঙ্গময়ী একটি গোলাপী রঙের শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল মানানসই সবুজ ব্লাউজ। আর বরের পরনে ছিল সাদা পাঞ্চা ধুতি ও শাল। অন্যদিকে কনের মা, অর্থাৎ নির্মলা সীতারমণ পরেছিলেন একটি মোলাকালমুরু শাড়ি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...