Sunday, May 17, 2026

নামল বৃষ্টি, তাপপ্রবাহের মাঝে ভিজল কলকাতা!

Date:

Share post:

তাপপ্রবাহের (Heat Wave) জেরে নাজেহাল বঙ্গবাসীকে সুখবর দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কেরলে বর্ষা আসার খবর পাওয়া মাত্রই আগামী রবিবার থেকে বৃষ্টি ভেজার আশা করছিল দক্ষিণ বঙ্গবাসী। তবে বরুণদের বোধহয় সময়ের আগেই কৃপা করলেন। শুক্রবারের দুপুরে বৃষ্টিস্নাত মহানগরী(Rain in Kolkata)। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইলো শহরের বিভিন্ন প্রান্তে। আনন্দপুর, সল্টলেক, লেকটাউন, পার্কসার্কাস, যাদবপুর, ক্যামাক স্ট্রিট সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে দুপুরের পর থেকেই শুরু হল তুমুল বৃষ্টি(Rain)। তবু স্বস্তি মিলবে কি?

সাগরে চোখ রাঙাচ্ছে ‘বিপর্যয়’ , অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা (Rainy season) আসার সুখবর মিলেছিল সকালেই। প্রাক বর্ষার বৃষ্টি ঠিক কতক্ষণে ঘর্মাক্ত বাঙালীকে একটু আরাম দেবে সেই নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছিল। হাওয়া অফিস জানিয়েছিল রবিবার থেকে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এভাবে শুক্রবারেই যে মেঘ আর জল দুটোই মিলবে সেটা স্বপ্নেও ভাবেনি বাঙালি।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের খবর মিলেছে, পাশাপাশি কিছুটা হলেও গরমের তীব্র অনুভব থেকে হালকা স্বস্তির আমেজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যদিও যেভাবে মাটি তপ্ত হয়ে আছে তাতে এই বৃষ্টিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...