Saturday, June 13, 2026

ফ.ণা তুলে বি.ষাক্ত কেউটে, আত.ঙ্কে ঘুম ছুটল তিস্তা তোর্সা এক্সপ্রেসের যাত্রীদের

Date:

Share post:

করমণ্ডলের (Coromoandel Express)পর এবার কেউটে কাণ্ড ঘিরে জেরবার রেল। রেলযাত্রীদের ভয় আর আতঙ্কের কাঠগড়ায় এবার তিস্তা তোর্সা এক্সপ্রেস (Tista Torsha Express)। রেলগাড়ির কামরায় এবার সাপের (Cobra in Train)দেখা মিলল। বৃহস্পতিবার বিকেলে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা হাওড়ামুখী (NJP to Howrah) তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এস ওয়ান (S1)কামরার ১ নম্বর আসনের তলায় কেউটে (Cobra) সাপ দেখতে পান এক যাত্রী। সারা রাত সেই আতঙ্ক নিয়ে দু চোখের পাতা এক করতে পারলেন না যাত্রীরা। শিয়ালদহ (Sealdah) এসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রেলের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা।

গরমের ছুটি প্রায় শেষ হওয়ার মুখে, এবার বাইরে থেকে ঘরে ফেরার পালা। কিন্তু এইভাবে ট্রেনে সফর করতে গেলে যে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি যাত্রীরা। এর আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, যাত্রী সুরক্ষা আর নিরাপত্তা নিয়ে রেল ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ প্রশ্ন তুলে দিয়েছে। তারপরও দুর্ঘটনা কমেনি। শুধু একে অন্যের ঘারে দায় চাপিয়ে নিজেদের অপদার্থতা আড়াল করার চেষ্টা করছে রেল। এর মাঝেই হাড়হিম করা এই কাণ্ড। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে তিস্তা–তোর্সা এক্সপ্রেসে ওঠেন যাত্রীরা। আচমকা এস–১ কামরাতে কেউটে সাপ দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা ভয়ে অন্য কামরায় চলে যান। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত কন্ট্রোল রুমের মাধ‌্যমে ট্রেনে কেউটে আতঙ্কের খবর পৌঁছে যায় আলুয়াবাড়ি রোডের আরপিএফের কাছে। এরপর আরপিএফ-এর তৎপরতায় ইসলামপুরের এক সাপুড়েকে ডাকা হয়। যদিও সাপের দেখা তখন আর মেলেনি।

 

সারারাত এই আতঙ্কে কাটিয়ে সকালে ট্রেন শিয়ালদহ পৌঁছতেই যাত্রীরা ক্ষোভ উগরে দেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...