Saturday, May 16, 2026

ফের মোদির রাজ্য! খাবার নিয়ে কথা বলায় দলিত খু.ন গুজরাটে

Date:

Share post:

দলিতদের উপর অত্যাচার ভয়াবহ আকার নিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) রাজ্য গুজরাটে(Gujarat)। সম্প্রতি ভালো পোশাক পরায় এক যুবককে মারধরের পর এবার খাবার নিয়ে কথা বলায় খুন হতে হল এক যুবককে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত ৭ মে গুজরাটের খানপুর তালুকে(Khanpur Taluk)। এই ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল।

জানা গিয়েছে, গত ৭ মে গুজরাটের খানপুরের এক হোটেলে খাওয়ার পর বেঁচে যাওয়া খাবার প্যাক করে দিতে বলেছিলেন রাজু ভঙ্কর নামে এক ব্যক্তি। এই ইস্যুতেই হোটেল কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। খাবার প্যাক করে দিতে বলার অপরাধেই হোটেল মালিক এবং কর্মীদের হাতে বেধড়ক মার খান রাজু। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ছিলেন ওই ব্যক্তি। এরপর শনিবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর দলিত ব্যক্তিকে হত্যায় প্রতিবাদের ডাক দিয়েছেন বিধায়ক জিগ্নেশ মেবাণী। তিনি জানান, দুই অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত দলিত ব্যক্তির দেহ নেবে না তাঁর পরিবার।

অবশ্য গুজরাটে দলিতদের উপর আক্রমণের ঘটনা এই প্রথমবার নয়, এর আগে ক্রিকেট ম্যাচ চলাকালীন এক দলিত সম্প্রদায়ের বাচ্চা ছেলে বলে হাত দেওয়ায় তাঁকে মারধোর করার হুমকি দিয়ে মাঠ থেকে বের করে দেয় স্থানীয় একদল যুবক। ঘটনার প্রতিবাদ করায় ওই বালকের কাকাকে খুন করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দলীয় যুবককে খুন করা হল গুজরাটে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...