Friday, June 26, 2026

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

Date:

Share post:

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু চিকিৎসকদের প্রাণ সংশয়ের মধ্যে ফেলেছে এনটিএ (NTA)। সংস্থার প্রশ্ন প্রস্তুতকারকদের হাত দিয়েই প্রশ্ন ফাঁস হচ্ছে। আর তার জেরে যে পরীক্ষা বাতিল, তার শিকার একাধিক পরীক্ষার্থী। এপর্যন্ত চার জন নিট পরীক্ষার্থী পরীক্ষা বাতিল (NEET cacellation) হওয়ায় আত্মঘাতী হওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে গোটা এনটিএ যেভাবে চলছে তা চূড়ান্ত ব্যর্থ, এমন অভিযোগ তুলে এনটিএ সংস্থাকেই বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ চিকিৎসকদের সংগঠন ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট (UDF)।

গোয়া, দিল্লি, লখিমপুর খেরির পরে এবার রাজস্থানের ঝুনঝুনু (Jhunjhunu)। নিট পরীক্ষা নিয়ে যে প্রত্যাশা পরীক্ষার্থীদের থাকে, পরীক্ষা বাতিলে হতাশা বাড়ায় দেশে এখনও পর্যন্ত চার পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ। রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনুর প্রদীপ মেঘওয়াল নামে এক নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে রাজস্থানেরই শিকার থেকে। পরিবারের দাবি, প্রদীপ তিন বছর ধরে শিকারের প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এবারের পরীক্ষায় ৬৫০ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু পরীক্ষা (NEET 2026) বাতিল হওয়াতেই মানসিক চাপে আত্মঘাতী হওয়ার অভিযোগ পরিবারের।

নিট পরীক্ষা পরিচালনা করতে ধারাবাহিকভাবে ব্যর্থ এনটিএ। পরীক্ষার প্রশ্ন ফাঁস, তার তদন্ত ও অপরাধী চিহ্নিত হওয়ার পরও মূল সমস্য়ার সমাধান হয় না। প্রতিবার একই সমস্যার সম্মুখিন পরীক্ষার্থীরা। একই রকম অনিশ্চয়তা। এবার তাই নিট পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-র (NTA) কাঠামোর পরিবর্তনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ চিকিৎসকদের সংগঠন ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট। আবেদন করা হয়েছে, নিট পরীক্ষার আয়োজনে ধারাবাহিকভাবে ব্যর্থ এনটিএ। তাই কেন্দ্রের সরকারকে এই সংস্থা বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হোক।

আরও পড়ুন : NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

এনটিএ বাতিলের আবেদনের পাশাপাশি একটি নিয়ামক সংস্থা তৈরি নিয়েও সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণে যেন একটি সংস্থা তৈরি হয়, যা নিটের (NEET) মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার রূপরেখা তৈরি করবে। যার ফলে আগামী নিট পরীক্ষাগুলির ক্ষেত্রে কোনওভাবে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা না ঘটে। সর্বশেষ নিট ২০২৬-এর উদাহরণ তুলে ধরে প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগে এনটিএ-কে বাতিলের দাবি জানানো হয়।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...