Thursday, May 14, 2026

হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজে অয়নের ছেলে ও সুজয়ের জামাইকে তলব ইডির

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপরতা বাড়াল ইডি।আরও বিপাকে জেলবন্দি অয়ন শীল এবং সুজয়কৃষ্ণ ভদ্র। হিসাব বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত তথ্যের খোঁজে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের স্ক্যানারে অয়নের ছেলে এবং সুজয়কৃষ্ণের জামাই।এবার দু’জনকেই তলব করেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন শীলের ছেলে অভিষেককে আগামী ১৯ জুন বিশেষ পিএমএলএ আদালতে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের পেট্রল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশনে’র পার্টনার অভিষেক।এই পেট্রল পাম্প কেনার টাকা কোথা থেকে পেলেন অভিষেক, তা জানতে মরিয়া ইডি।এই প্রশ্নের সঠিক তথ্য দিতে না পারলে বিপাকে পড়তে পারেন অয়ন পুত্র।

শুধুমাত্র অয়নপুত্র নয় সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইকেও তলব করেছে ইডি। সোমবার জোকা ইএসআই হাসপাতালে রুটিন স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ‘সুজয়কৃষ্ণ’কে। সেখানেই তার জামাইয়ের তলব প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বলেন, বাড়ির লোককে ডাকছে। ওদের কিছু নেই। জামাইয়ের নামে কিছুই নেই। গত ৩০ মে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র।তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসছে গুরুত্বপূর্ণ  তথ্য।এই তদন্তের জাল এখনই গোটাচ্ছে না ইডি।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এবার অয়ন-সুজয়ের পরিজনরাও।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...