Sunday, May 17, 2026

একুশ বছর পর বেস্ট বেকারি মাম.লায় খা.লাস দুই

Date:

Share post:

গুজরাট দাঙ্গার সঙ্গে সম্পর্কিত বেস্ত বেকারি মামলায় রায় ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত (Mumbai Special Court)। এই রায়ে অভিযুক্ত হর্ষদ রাওজিভাই সোলাঙ্কি এবং মাফাত মণিলাল গোহিলকে (Harshad Raojibhai Solanki and Mafat Manilal Gohil) খালাস করল আদালত। উল্লেখ্য ২০০২ সালে পয়লা মার্চ রাতে ভদোদরা শহরের সেরা বেকারি লুঠ করে বেকারিতে আগুন ধরিয়ে দেন অভিযুক্তরা, বলেই প্রত্যক্ষদর্শীদের মত । এই অগ্নিসংযোগের ঘটনায় বেকারির ভিতরে থাকা প্রায় ১৪ জন মারা যান। অভিযোগের ভিত্তিতে পুলিশ ২১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু গুজরাটের আদালত প্রমাণের অভাবে তাঁদের খালাস ঘোষণা করে। পরবর্তীতে এই মামলা গুজরাট হাইকোর্টেও (Gujrat High court)যায়। এরপর ২০০৪ সালে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার পিটিশন দাখিল করে, এবং বিষয়টি মহারাষ্ট্রে পাঠানোর নির্দেশ দেয়। মহারাষ্ট্রের বিশেষ আদালতে এই বিষয়ে শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি ২০০৬ সালে বেস্ট বেকারি মামলায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত সূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত এ মামলায় খালাস পেয়েছেন ৮ জন। দোষী সাব্যস্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কেসে ২০১৩ সালে পলাতক ৪ আসামি ধরা পড়ে। মুম্বইয়ের বিশেষ আদালতে সেই মামলা চলাকালীন দুজন মারা যান এবং বাকি দুই অভিযুক্ত হর্ষদ রাওজি ভাই সোলাঙ্কি এবং মাফাত মনিলাল গোহিলকে আজ আদালত বেকসুর খালাস করে দেয়।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...