Sunday, May 17, 2026

র‍্যাঙ্কিং-এ শীর্ষে জোকোভিচ, ১০০-র মধ্যে নেই নাদাল

Date:

Share post:

টেনিসে পুরুষদের সিঙ্গলস র‍্যাঙ্কিং-এ শীর্ষে নোভাক জোকোভিচ। সদ‍্য ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন হন জোকার, আর সেই সুবাদেই র‍্যাঙ্কিং-এ তৃতীয় থেকে ১ নম্বরে উঠে আসলেন তিনি। অন্যদিকে টেনিস খেলোয়াড়দের র‍্যাঙ্কিং-এ প্রথম ১০০ জনের মধ্যে নেই রাফায়েল নাদাল।

প্রকাশিত নতুন তালিকায় ১ নম্বরে রয়েছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হলেন জোকার। অন‍্যদিকে গত ২০ বছরে এই প্রথমবার নাদালের র‍্যাঙ্কিং ১০০এরও বেশি। নাদালের বর্তমান র‍্যাঙ্কিং ১৩৬। চোটের কারণে চলতি বছরের জানুয়ারি মাস থেকে কোর্টের বাইরে নাদাল। খেলতে পারেননি ফরাসি ওপেনও। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় র‍্যাঙ্কিং-এ ধীরে ধীরে পিছিয়ে পরেন নাদাল। সোমবার প্রকাশিত তালিকায় এক ধাক্কায় ১৫ থেকে ১৩৬ নম্বরে নেমে গিয়েছেন তিনি। চলতি মাসেই অস্ত্রোপচার হয়েছে নাদালের। জানা যাচ্ছে, আরও পাঁচ মাস কোর্টের বাইরে থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন:আইপিএস অফিসারের বিরুদ্ধে মা.নহানির মা.মলা ধোনির, বৃহস্পতিবার শু.নানি

 

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...