Wednesday, June 3, 2026

কালীঘাটে নির্বাচন কমিটির ‘হাই প্রোফাইল’ বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক-সহ বর্ষীয়ান নেতৃত্ব

Date:

Share post:

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের রূপরেখা সাজাতে ১৭ জুন শনিবার কালীঘাটে তৃণমূলের (TMC) নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের বর্ষীয়ান নেতৃত্ব।

বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ার শেষদিন। শুক্রবার, কাকদ্বীপে শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। তারপর শনিবারই কালীঘাটে হাই প্রোফাইল বৈঠক। বিকেল ৩ টেয় এই বৈঠক হওয়ার কথা। মমতা, অভিষেক ছাড়াও থাকবেন বেশ কিছু সাংসদ ও বিধায়কও। বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রচার এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি কর্মীদের প্রতিও বার্তা দেওয়া হবে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...