কলকাতা ৩২°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্যদেশ

শুধু বাংলাই টার্গেট: SIR মামলায় তীব্র সওয়াল মমতার, কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

শুধু বাংলাই টার্গেট: SIR মামলায় তীব্র সওয়াল মমতার, কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

ইতিহাসের সাক্ষী থাকলে সুপ্রিম কোর্ট। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলায় সওয়াল করলেন। SIR মামলায় বুধবার, মানুষের হয়রানির অভিযোগে জোর সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন, বেছে বেছে শুধু মাত্র বাংলাকে টার্গেট করা হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগে নির্বাচন কমিশনকে নোটিশ দিতে বলা হয়েছে।

Sponsored

Sranchi In Article

এদিন দুপুরে শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি সূর্যকান্তর কাছে অনুমতি চান আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি কি একটু ব্যাখ্যা করতে পারি?” পাল্টা প্রধান বিচারপতি বলেন, ”আপনাদের তরফে সেরা লিগাল টিম রয়েছেন এই মামলায় আমাদের সহযোগিতা করতে।” মমতা বলেন, ”যদি আমাকে ৫ মিনিট দেওয়া হয়।” বিচারপতি সূর্যকান্ত বলেন, ”৫ মিনিট কেন আমরা ১৫ মিনিট সময় দেব। সব সমস‍্যার সমাধান হয়। আমাদের সেই সমাধানসূত্র খুঁজতে হবে। যাতে কোনও বৈধ ভোটার বাদ না যান।”

আদালতের (Supreme Court)  প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি এই রাজ্যের মানুষ। আপনাদের সদয়, তাই আজ এখানে উপস্থিত হতে পেরেছি। বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও আমার নম্র প্রণাম জানাচ্ছি।” মুখ্যমন্ত্রীর কথায়, “সমস্যা তখনই শুরু হয়, যখন সবকিছু শেষ হয়ে যায়, অথচ ন্যায় মেলে না। যখন ন্যায় দরজার আড়ালে কাঁদে—তখনই মনে হয়, কোথাও আমরা ন্যায় পাচ্ছি না।” তিনি জানান, কমিশনকে ৬টিচিঠি লেখার পরেও উত্তর পাননি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “আমি এখানে আমার দলের জন্য লড়ছি না।”

মমতা বলেন, ”আপনি যদি আমাকে অ‍্যালাও করেন, আমি কিছু ছবি আপনার কাছে পেশ করতে চাই। স্যার, শুধু নাম বাদ দেওয়ার জন্য এসআইআর। সংযুক্ত করার জন্য নয়। একজন মহিলার বিয়ে হয়ে যাওয়ার পর তাঁদের পদবি বদল হওয়ায় নাম বাদ দেওয়া হচ্ছে। ঠিকানা বদলে যাওয়ায় নাম বাদ দিচ্ছে। আধার কার্ডকে অনুমতি দেওয়ার জন্য রাজ্যের মানুষ খুশি, ধন্যবাদ জানাই শীর্ষ আদালতকে। কিন্তু কমিশন তা নিচ্ছে না।”

জোর সওয়াল করে মমতা বলেন, ”কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? কেন অসমে করা হচ্ছে না? বাংলাকে টার্গেট করা হচ্ছে। নির্বাচনের আগে কেন এত তাড়াহুড়ো করে এসআইআর? একশোর বেশি মানুষ মারা গিয়েছেন। বিএলওরা মারা গিয়েছেন। অনেকে হাসপাতালে।”

এর জবাবে প্রধানবিচারপতি বলেন, ”কোনও নির্দোষ নাগরিককে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। ম্যাডাম মমতা- আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার পিটিশনের মাধ্যমে আসল সমস্যা জানতে পেরেছি। বাংলা ভাষায় লেখার জন্য কাউকে বাদ দেওয়া যাবে না। কাউকে তাদের দায়িত্ব পালন না করে পালাতে দেওয়া যাবে না।”

মাইক্রো অবজারভার প্রসঙ্গে মমতা বলেন, ”আমরা সুবিচার চাই। বাস্তবটা বুঝুন- ERO, BLO-দের আজ কোনও ক্ষমতা নেই। এরা ৮৪০০ মাইক্রো অবজ়ার্ভারদের নিয়োগ করে তাঁদের হাতে সব ক্ষমতা তুলে দিয়েছে। তাঁরাই সব নাম বাদ দিচ্ছে। ইলেকশন কমিশন আজ হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। জনতাকে অভিযোগ জানাতে দিচ্ছে না।”

মুখ্যমন্ত্রীর সওয়ালের পাল্টা কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ”আমরা অনেক গুলি চিঠি লিখে ক্লাস টু অফিসার চেয়েছি। পাইনি। ৮০ জন মাত্র ক্লার্ক দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই মাইক্রো অবজ়ার্ভারদের নিয়োগ করা হয়েছে।”

এর প্রতিবাদ করে মমতা বলেন, ”আমার বিরোধী পক্ষের আইনজীবীরা যা বলছেন সব সত্য নয়। আমরা এদের সহযোগিতা করেছি। যা চেয়েছে, দিয়েছি। প্রথম পর্বে ৫৮ লাখ, পরের পর্বে ১ কোটি ৩৬ লাখ লোককে বাদ দেওয়া হচ্ছে। লজিকাল ডিসক্রিপেন্সি তালিকা বাতিল করা হোক। আদালত অবমাননা করেছে নির্বাচন কমিশন। বাংলার আমজনতার অধিকার রক্ষা করুন। গণতন্ত্রকে রক্ষা করুন।”
আরও খবরঐতিহাসিক! সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতার

দুপক্ষের সওয়াল জবাবের পরে সব পক্ষকে নোটিশ করেছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

কেশবানন্দ মহারাজের জমি-বাড়ি জবরদখল বিজেপি বিধায়িকা রেখার! শুভেন্দুর কাছে অভিযোগ পদ্ম সমর্থকের

১১/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →