Saturday, March 14, 2026

ভাঙড়ে রাজ্যপাল! বসলেন বৈঠকে

Date:

Share post:

কথামত শুক্রবার সকালেই ভাঙড়ে পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।প্রথমেই বিডিও অফিসে না গিয়ে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে বিজয়গঞ্জ বাজার হেঁটে পরিদর্শন করেন রাজ্যপাল।কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।

শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ভাঙড়ে পৌঁছন তিনি। রাজ্যপালের সফরের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিজয়গঞ্জ বাজার এলাকায়। গাড়ি থেকে নেমেই বাজার এলাকা ঘুরে দেখেন তিনি। সেখানে এলাকার কিছু মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এখন ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে ঢুকে তিনি। সেখানে বিডিওর সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:থমথম ভাঙড়ে উদ্ধার ৭ ব্যাগ ভর্তি বো*মা

এরপর তিনি বিডিওর দফতর থেকে বেরিয়ে যান। মাঝখানে তাঁর কনভয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করে আইএসএফের কর্মীরা। যদিও রাজ্যপাল গাড়ি থেকে না নেমে এগিয়ে যান ভাঙড় কলেজের দিকে।এরপর সেখানে পৌঁছে বৈঠকে বসেন তিনি।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...