Tuesday, April 28, 2026

ছেলের বিয়েতে সর্বধর্ম সমন্বয়ের বার্তা সানির!

Date:

Share post:

বিয়ের পিঁড়িতে সানিপুত্র করণ (Karan Deol)। দেওল পরিবারে হইহই কাণ্ড। মাস খানেক আগেই বাগদান সেরেছেন করণ। কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশা আচার্যকে (Drisha Acharya) জীবনসঙ্গী করতে চলেছেন তিনি। ছেলের বিয়ের অনুষ্ঠানে লাইমলাইটে বাবা সানি দেওল (Sunny Deol)। গদর ২ সিনেমার প্রচারের মাঝেই ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত তিনি। পর্দায় ২২ বছর পর ফের ভারত – পাক নায়ক নায়িকার প্রেমের কথা ফুটে উঠবে আর তার মাঝেই করণ-দৃশার মেহেন্দির দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন সানি (Sunny Deol)।

বলিউডের তারা সিং নিজের হাতে যে মেহেন্দি করেছেন তাতে ফুটে উঠেছে শিখ, হিন্দু, মুসসিম এবং খ্রীস্টান ধর্মের প্রতীক। করণ অবশ্য হবু স্ত্রী দৃশার নামই হাতে লিখেছেন। তবে সানির হাতের তালুতে ওম, ক্রস চিহ্নের পাশাপাশি চাঁদ-তারাও ফুটে উঠেছে। এরপরই সানির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। নাতির প্রাক-বিবাহ অনুষ্ঠানে জমিয়ে আনন্দ করেছেন ধর্মেন্দ্রও। করণ-দৃশার রোকা ও মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিলেন দুই কাকা অভয় দেওল ও ববি দেওল। কনের পক্ষ থেকে ছিলেন পরিচালক অনীক দত্ত। তিনি আবার সম্পর্কে দৃশার কাকা। সানিপুত্রের সিনে কেরিয়ার গ্রাফ মনে রাখার মতো না হলেও তাঁর ব্যক্তিগত জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা ঘিরে উচ্ছ্বসিত বলিউড, নজর কাড়লেন স্বয়ং সানি।

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...