Wednesday, June 24, 2026

বিলাসবহুল গাড়ি কিনে সব পদ হারালেন কেরালার কমরেড, আলিমুদ্দিন শুনছে!

Date:

Share post:

বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন বাম শ্রমিক সংগঠনের নেতা। খবর শীর্ষ নেতৃত্বের কানে যেতেই সব পদ থেকে সরানো হল কেরল সিপিএমের (CPIM) শ্রমিক সংগঠনের নেতা পিকে অনিল কুমারকে (PK Anil Kumar)। তিনি CITU অনুমোদিত কেরল পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু সম্প্রতি ৫০ লাখ টাকার বিলাসবহুল ‘মিনি কুপার’ গাড়ি চড়ে ঘুরছিলেন। এটা জানার পরেই তাঁকে সরানো হয়। তবে, ২২ লাখ টাকা গাড়ি চড়া বঙ্গ সিপিএমের নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) এখনও সব পদ অলংকৃত করেই বসে আছেন।

৫০ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি ‘মিনি কুপার’ কিনেছেন সিপিএম নেতা পিকে অনিল কুমার। যদিও তাঁর দাবি, স্ত্রী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করেন। তিনিই গাড়িটি কিনেছেন। যেমন, শতরূপ ঘোষ দাবি করেছিলেন বাবার অবসরকালীন পাওয়া টাকাতেই ২২ লাখি গাড়ি কিনেছেন তিনি। সেই কথা মেনে আলিমুদ্দিন তাঁকে ক্লিন চিট দেয়। শুধু তাই নয়, আলিমুদ্দিনে বসে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন শতরূপ। তবে, সিপিএমের এর্নাকুলাম জেলা কমিটি এবং জেলা সম্পাদকমণ্ডলি সেই পদে হাঁটেনি। তাদের বৈঠকে অনিলকে নিয়ে সিদ্ধান্ত হয়। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানান, দলের সদস্য হিসেবে এখনও অনিলকে রাখলে তা দলের নীতির বিরোধী হবে। এটা সাধারণ মানুষকে সিপিএমের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। তার পরেই অনিলকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেরলের সিপিএম।

বঙ্গ সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের বিলাসবহুল গাড়ি নিয়েও বিতর্কের ঝড় ওঠে। সেই সময় আলিমুদ্দিন অবশ্য শতরূপকে পদ থেকে সরায়নি। বরং পাশে দাঁড়ায়। সিপিএমের রাজ্য দফতরের বসেই গাড়ি নিয়ে সাফাই দেন শতরূপ। তবে কারণ না জানাতে পেরে কুৎসিত ব্যক্তি আক্রমণের পথে হাঁটেন শতরূপ। যা নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়। তবে, এখনও স্বপদে বহাল আছেন শতরূপ। বিভিন্ন টিভি চ্যানেলে সিপিএমের মুখ হয়ে যান তিনি। তবে, কেরালার সিপিএম সেই রাস্তায় হাঁটেনি। অভিযোগ পেয়েই পদ থেকে সরানো হল অনিলকে।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...