Thursday, May 14, 2026

এক ওভারে ছয় উইকেট নিয়ে নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার

Date:

Share post:

ছয় বলে ছয় ছক্কা দেখা গিয়েছে। আর এবার দেখা গেল ছয় বলে ডাবল হ‍্যাটট্রিক। শুনে অবাক হচ্ছেন? হ‍্যাঁ ঠিকই শুনছেন। এক ওভারে ডাবল হ‍্যাটট্রিক করলেন ইংল‍্যান্ডের তরুণ ক্রিকেটার অলিভার হোয়াইটহাউস। মাত্র ১২ বছর বয়সে এই নজির গড়লেন তিনি। যা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। প্রথম ক্রিকেটার হিসাবে এক ওভারে ছয় উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেড কেরি। ২০১৭ সালে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে পূর্ব ব্যালারাটের বিরুদ্ধে এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। আর এবার এই নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার হোয়াইটহাউস।

ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের হয়ে খেলায় হোয়াইটহাউস ছয় বলে নিয়েছে ছয় উইকেট। জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এই ম্যাচ। সেই ম‍্যাচেই এই নজির গড়েন হোয়াইটহাউস। ওই ম‍্যাচে নিয়েছেন মোট আট উইকেট। এই নিয়ে ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের অধিনায়ক জেডেন লেভিট বলেন, “ও যা করেছে, সেটা আমি বিশ্বাসই করে উঠতে পারছিলাম না। এক ওভারে ডাবল হ্যাটট্রিক পাওয়া একেবারেই সহজ কাজ নয়। এটি একটি বড় ঘটনা। তবে আমি মনে করি, ও সম্ভবত অনেক বড় না হওয়া পর্যন্ত এর তাৎপর্যই উপলব্ধি করে উঠতে পারবে না।” ইতিমধ্যেই হোয়াইটহাউসের সেই ভিডিও ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন:বায়ার্ন মিউনিখে খেলা শুভ এবার মোহনবাগানে : সূত্র


 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...