Thursday, June 4, 2026

পঞ্চায়েতের কৌশল সাজাতে আজ তৃণমূলের মেগা বৈঠক!

Date:

Share post:

কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় দুমাস ধরে ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nabojowar) যাত্রা শেষ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল কাকদ্বীপে উপস্থিত ছিলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে । এই আবহে আজ শনিবার বিকেল চারটে নাগাদ কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee and Abhishek Banerjee)। দলের বিধায়ক সাংসদদের সঙ্গে নিয়ে পঞ্চায়েতের কৌশল ঠিক করতে কী বার্তা দেন দলীয় নেতৃত্ব সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।

‘তৃণমূলে নবজোয়া’র যাত্রার অভূতপূর্ব সাফল্যে এই মুহূর্তে দলের অন্দরে এক দারুন উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেই খবর। অন্যদিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও, সার্বিকভাবে শান্তিপূর্ণ হয়েছে পঞ্চায়েতে মনোনয়ন প্রক্রিয়া। দিল্লি থেকে কেন্দ্রীয় বাহিনী আনার প্রসঙ্গে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি বিরোধীদের অভিযোগ আদালতের নিয়ম মানছে না কমিশন। যদিও এই সব কিছুকে ভুল প্রমাণ করে অবাধে বিরোধী নমিনেশন জমা পড়েছে বলেই জানা যাচ্ছে । দলের তরফ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্য পুলিশ দিয়ে ভোট হোক বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যেহেতু মানুষ ভোট দেবেন তাই জনতার রায় সকলের সামনে প্রমাণিত হয়ে যাবে। বিকেল ৪টে নাগাদ কালীঘাটে যে মেগা বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে বড় কোনও ঘোষণা হয় কিনা তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...