Tuesday, May 19, 2026

আর কোনও অভিযোগ শুনতে চাই না: CESC-কে তীব্র ভর্ৎ.সনা বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর তার উপর যোগ হয়েছে CESC এলাকায় ঘন ঘন লোডশেডিং। এই নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সোমবার, বৈঠক করে CESC-কে তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী।

এই নিয়ে এক মাসের মধ্যে তৃতীয়বার সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন অরূপ বিশ্বাস। এদিন বিদ্যুৎ উন্নয়নভবনে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও বিদ্যুৎ সচিব শান্তনু বসু। গত কয়েকদিন ধরেই সিইএসসির অধীনস্থ কলকাতা, দমদম, হাওড়া, শ্রীরামপুর, ব্যারাকপুর-সহ বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। যার জেরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয় ওইসব এলাকায়। তীব্র সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে CESC তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী। বলেন, “আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।” বিদ্যুৎ সংস্থাকে সতর্ক করে অরূপ বিশ্বাস জানান, “এরপর যেন কোনও অভিযোগ আমার কাছে বা আমার দফতরের কাছে না আসে।” CESC কর্তৃপক্ষকে টেকনিক্যাল টিম ও ম্যান পাওয়ার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। পাশাপাশি, যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধানের নির্দেশ দেন অরূপ বিশ্বাস।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...