Friday, May 22, 2026

কিছুক্ষণেই যাত্রা শুরু ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ার রথের!

Date:

Share post:

রাজ্যে জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা (RathaYatra)। ওড়িশা থেকে শুরু করে দিল্লি, গুজরাট সর্বত্রই আজ জগন্নাথ বন্দনা। বাংলায় রথযাত্রা উৎসব (RathaYatra Festival) বরাবরই অনন্য। শহর থেকে শহরতলি সর্বত্রই মানুষের ভিড় চোখে পড়ার মতো। হুগলি জেলার গুপ্তিপাড়ার (Guptipara, Hooghly) রথ পথ চলা শুরু করে আনুমানিক ১৭৪৫ খ্রিস্টাব্দে। পরে ১৮৭৮ সালে ছোট রথ তৈরি করা হয়। ১৯৫৮ সালে নব চূড়া বিশিষ্ট রথ তৈরি হয়। এই রথ তৈরি হয় বৃন্দাবনচন্দ্র মঠের ২৮তম দন্ডিস্বামী খগেন্দ্রনাথ আশ্রমের আমলে। সেই রথ ২০১২ সাল পর্যন্ত পথে নেমেছিল। আজ থেকে বছর দশেক আগে নতুন করে রথ তৈরি করে গুপ্তিপাড়ার মানুষ মহা ধুমধামে পালন করে চলেছে রথযাত্রা Guptipara RathaYatra) ।

প্রত্যেক বছরের মতো এই বছরেও বেলা দ্বিপ্রহরে রথের প্রথম টান হয়। দ্বিতীয় টান বিকেল চারটে নাগাদ। মাসির বাড়ি যাওয়ার পথে টান হয় উত্তর, দক্ষিণ , পূর্ব,পশ্চিমে। এই রথযাত্রা উপলক্ষে, শুধু শুধু হুগলি জেলা নয় পার্শ্ববর্তী নদিয়া ও বর্ধমান জেলা থেকেও গুপ্তিপাড়ায় ভিড় জমান লক্ষাধিক মানুষ।

 

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...