Saturday, May 16, 2026

মণিপুরে সেনা শাসনের দাবিতে দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মণিপুরের ভয়াবহ পরিস্থিতিতে লাগাম টানতে সীমা শাসনের দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল কুকি জনগোষ্ঠী। সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। তবে দ্রুত শুনানির সেই আবেদন খারিজ করে দিল আদালত।

মণিপুর ট্রাইবাল ফোরাম (MTF) নামের রাজ্যের কুকি সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের তরফে দাবি করা হয়, রাজ্যে হিংসায় নিহতদের মধ্যে ৭০ জনই তাদের সমাজের অন্তর্গত। আহতদেরও বেশিরভাগই কুকি সম্প্রদায়ভুক্ত। রাজ্য ও কেন্দ্রীয় সরকার কুকিদের জীবন রক্ষায় ব্যর্থ। তাই কুকিদের জীবন বাঁচাতে সেনা শাসন ছাড়া উপায় নেই। ওই সংস্থাটির তরফে মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে দাবি করা হয়, অবিলম্বে মণিপুরকে পুরোপুরি সেনার হাতে তুলে দেওয়া হোক। সংস্থাটি সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আরজি জানায়। কিন্তু বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এমএম সুন্দরেশ সেই আরজি ফিরিয়ে দিয়ে বলেন, এই মামলা দ্রুত শোনার বিষয় নয়। মণিপুরে যা চলছে তা নিছকই আইন-শৃঙ্খলা পরিস্থিতিজনিত সমস্যা।

অন্যদিকে, রাজ্যের পরিস্থিতি নিয়ে মণিপুরের ৩০ জন বিধায়কের একটি প্রতিনিধি দল গত সোমবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথে দেখা করেন, এবং রাজ্যের আঞ্চলিক অখণ্ডতার কোনও পরিবর্তন না করার দাবি জানান। কুকি-জোমি বিদ্রোহী গোষ্ঠীর সাথে ত্রিপক্ষীয় সাসপেনশন অফ অপারেশনস (SoO) চুক্তি থেকে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...