Friday, June 26, 2026

সমুদ্র শহরে জনসমুদ্র, লক্ষাধিক ভক্ত সমাগমে মাসির বাড়িতে পুরীর জগন্নাথ!

Date:

Share post:

লোকে লোকারণ্য পুরীর মন্দির (Puri Temple) চত্বর, সকাল থেকে তীব্র রোদ মাথায় করে ব্যারিকেডের এপাশে দাঁড়িয়ে থাকা। উদ্দেশ্য একটাই বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথকে (Jagannath) ক্ষণিকের জন্য হলেও যদি দেখতে পাওয়া যায়। আজ আর সমুদ্র স্নানে মন ছিল না পুরীতে (Puri) যাওয়া পর্যটকদের। সবার মুখে একটাই কথা, “জয় জগন্নাথ”। শুধু বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন পুরীতে। সঙ্গে রয়েছেন বিদেশী পর্যটকরাও। সমুদ্র-শহর আক্ষরিক অর্থেই জনসমুদ্র।

আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই সকাল থেকে রীতি মেনে জগন্নাথের পুজো শুরু পুরীর মন্দিরে। রথযাত্রা উৎসবের আগে পুরীর গ্র্যান্ড রোডে (Grand Road) আলপনা সজ্জা করা হয়, যা ভাইরাল নেটদুনিয়ায়। গতকাল নবযৌবনের পর আজ জগন্নাথের মাসির বাড়ি যাত্রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা সৈকত শহর ৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে অসংখ্য সিসি ক্যামেরার ব্যবস্থা করে প্রশাসন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ, যাকে দর্পদলনও বলা হয়। পুরীর রথ মানে শুধু একটা ধর্মীয় পার্বণ নয় এটা ভক্তদের কাছে একটা আবেগ। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে বিকেল ৪টে নাগাদ মাসির বাড়ি গুণ্ডিচা বাড়ির উদ্দেশে রওনা দেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...