Friday, May 15, 2026

হন্ডুরাসে তাণ্ড.ব! মহিলা কারাগারে সং.ঘর্ষে নি.হত অন্তত ৪১

Date:

Share post:

হন্ডুরাসে মহিলা কারাগারে ভয়ঙ্কর সংঘর্ষ। দুপক্ষের বন্দিদের মধ্যে জীবন্ত পুড়িয়ে, গুলি করে এবং কুপিয়ে চলে হত্যালীলা। ভয়াবহ এই ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আহত বহু। তাঁদের জেল হাসপাতালেই চিকিৎসা চলছে। ভয়ঙ্কর এই তাণ্ডবের দৃশ্য রেকর্ড হয়েছে জেলের সিসিটিভিতে। প্রশাসনের দাবি, বাইরে থেকে বেশ কয়েকটি কুখ্যাত দুষ্কৃতী কোনওভাবে ইন্ধন  এবং অস্ত্র যুগিয়েছে। পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:মাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

মঙ্গলবার ভোরে তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট্রো ফেমেনিনো ডি অ্যাডাপটাসিয়ন সোশ্যাল কারগারে ভয়াবহ সংঘর্ষ বাধে। মহিলা কারাগারের মোট আবাসিক ৯০০ জন। তাঁদের মধ্যে এই দাঙ্গায় মৃত্যু হয়েছে ৪১ জনের।এদের মধ্যে ২৫ জনকে পুড়িয়ে মারা হয়েছে, ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদের ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। ভয়াবহ সংঘর্ষ আহত বহু। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হন্ডুরাস প্রশাসন।

নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়ামাত্র জেলের বাইরে বন্দিদের আত্মীয়রা ভিড় জমান। স্বজনরা আদৌ জীবীত আছেন কিনা জানতে চান তাঁরা। দাঙ্গা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। তিনি বলেন, কারগারের নিরাপত্তারক্ষীদের সমর্থনে মারা গোষ্ঠী পরিকল্পিত হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত হবে। দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...