Thursday, June 25, 2026

১০০ বছরের পুরনো সমস্যার সমাধান ১০দিনে! নবজোয়ারে বেরিয়ে বাজিমাত অভিষেকের

Date:

Share post:

জেলা সফরে এসে জমির পার্টটাবিলিতে বাজিমাত। গত ৪ ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুর জনসভায় যাওয়ার পথে হঠাৎই খড়গপুর গ্রামীণ-এর কাছে মাতকাতপুরে দাঁড়িয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই এলাকার কাঁসাই নদীর পাড়ে সেচের জমিতে থাকা বাসিন্দাদের পাট্টার দাবি দীর্ঘদিনের।

আরও পড়ুন:মাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

অভিষেককে কাছে পেয়ে এলাকাবাসীরা তাদের দীর্ঘদিনের জমি যন্ত্রণা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। গ্রামে দাঁড়িয়েই সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেছিলেন অভিষেক। দ্রুত সমস্যা সমাধানের কথা বলেন। এরপরেই প্রশাসনিক কর্তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের আবেদন সংগ্রহ করেন। গড়া।বাসীদের স্বপ্নপূরণ। প্রায় ১০০ বছরের পুরনো সমস্যার সমাধান মাত্র ১০দিনেই করলেন অভিষেক। সেচের জমিতে বসবাসকারীদের হাতে তুলে দেওয়া হয় পাট্টা।

প্রসঙ্গত, খড়গপুর-১ নম্বর ব্লকের বড়কোলা গ্রাম পঞ্চায়েতের
মাতকাতপুর বুথ। খড়গপুর ও মেদিনীপুর শহরের মাঝে অবস্থিত ওই বুথ সহ বড়কোলা গ্রাম ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে ছিল। ২০১৯ লোকসভা ভোটেও এই অঞ্চলে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু তার একটিও পালন করেনি তারা।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়ে মানুষের একের পর এক সমস্যার সমাধান নিমেষে করেছেন। জাতি-ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে মানুষের সমস্যার সুরাহা করেছেন। তাই এবার পঞ্চায়েতে মানুষ তৃণমূলকে দু’হাত তুলে আশীর্বাদ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...