Thursday, June 25, 2026

দক্ষিণে প্রবেশ বর্ষার,আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Date:

Share post:

উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও পা রেখেছে বর্ষা। এবার তাকে বরণ করে নেওয়ার পালা। আবহাওয়া দফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের আট দিন পরে দক্ষিণবঙ্গ প্রবেশ করেছে বর্ষা। যদিও ভ্যাপসা গরম এখনও কমেনি।তে বুধ ও বৃহস্পতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:মাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

আজ সকাল থেকেই মুখভার আকাশের। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের এদিকে প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী।হাওয়া অফিস জানাচ্ছে, আজ বেশ কয়েক দফায় ভিজতে পারে কলকাতা। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।এই বৃষ্টির জেরে তাপমাত্রা একধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।
উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু জায়গায়। দার্জিলিং, কালিম্পং-সহ ওপরের দিকের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ দমদম এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। অপরদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ দমদমের আকাশ মূলত মেঘলা থাকবে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...