Wednesday, May 13, 2026

অনুমতি ছাড়া বাড়ি ভাঙায় পুরসভার ইঞ্জিনিয়ারকে চ.ড় মহারাষ্ট্রের বিধায়কের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

সরকারি অনুমতির পরোয়া না করেই স্বতঃপ্রণোদিত ভাবে ঘর ভেঙেছেন দুই ইঞ্জিনিয়ার(engineer)। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ইঞ্জিনিয়ারকে ভর্ৎসনার পাশাপাশি সপাতে চড় কষালে মহারাষ্ট্রের(Maharashtra) নির্দল বিধায়ক গীতা জৈন(Geeta Jain)। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

মহারাষ্ট্রের ঠানের মীরা ভাইন্দর পুরনিগমের অন্তর্গত এলাকায় বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগে সেই বাড়ি ভেঙে ফেলে পুরসভার ২ ইঞ্জিনিয়ার। ‌ যে বাড়িগুলি ভেঙে ফেলা হয়েছে সেখানে দরিদ্র মানুষের বাস বলে দাবি স্থানীয়দের। বর্ষার আগে এই বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় ছোট বাচ্চাদের নিয়ে পথের ধারে অস্থায়ী তাবু তৈরি করে বাস করছেন ঘরহারা বাসিন্দারা। বিষয়টি জানার পর ওই এলাকায় যান স্থানীয় বিধায়ক। যাদের বিরুদ্ধে বাড়ি ভাঙার অভিযোগ সেই দুই ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়ে তাই কৈফিয়ৎ তলব করেন বিধায়ক গীতা জৈন। বাড়ি ভাঙার জন্য কোন সরকারি নির্দেশিকা রয়েছে কিনা ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চাই। তবে বিধায়কের প্রশ্নে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই ইঞ্জিনিয়ারকে। একজন ইঞ্জিনিয়ার মুখ টিপে হাসছেন অভিযোগ করে সপাটে তার গালে চড় কষান বিধায়ক। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই শুরু হয় বিতর্ক। এভাবে কোনও সরকারি আধিকারীকে চড় মারার অধিকার বিধায়কের আছে কিনা সে নিয়ে প্রশ্ন ওঠে।

তবে এই বিষয়ে পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মুখ খুলতে চাননি। বিধায়কের সঙ্গেও ফোনে যোগাযোগ করা যায়নি। মীরা ভাইন্দর বিধানসভার ওই বিধায়ক গীতা আগে বিজেপির মেয়র ছিলেন। ২০১৯ সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন। পরে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা-বিজেপি সরকারকে সমর্থন করেন তিনি।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...