Sunday, April 26, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে বন্দেভারতেও যোগ প্রশিক্ষণ! 

Date:

Share post:

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালনের প্রস্তাব পেশ করা হয়। প্রতিবছর ২১ জুন তারিখে বিশ্ব যোগ দিবস উদযাপিত হয়। এদিন সকাল থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতৃত্বদের (BJP Leaders) কার্যকলাপ চোখে পড়ার মতো। নবম আন্তর্জাতিক যোগ দিবসে (9th International Day of Yoga) হিমাচল প্রদেশের হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। বাদ যাননি উপরাষ্ট্রপতিও। রাজ্য থেকে দেশের সর্বত্রই বিজেপির বিভিন্ন নেতারা আন্তর্জাতিক যোগ দিবসে যোগাসনে মেতে উঠলেন। বাদ পড়ল না বিতর্কিত বন্দেভারত এক্সপ্রেসও (Vandebharat Express)।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কে রাষ্ট্রসংঘের কার্যালয় থেকে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। করমণ্ডল এক্সপ্রেসের দুঃখ ভুলে কেন্দ্রীয় রেলমন্ত্রীও যোগদিবসে যোগ দিলেন। দুর্ঘটনার কিছুদিন পর থেকে তাঁকে খবরের শিরোনামে পাওয়া যাচ্ছিল না কিন্তু আজ দেখা মিলল। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মীনাক্ষী লেখি থেকে শুরু করে স্মৃতি ইরানি, মনসুখ মাণ্ডব্য, লোকসভার স্পিকার ওম বিড়লা, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেকেই যোগাসন অভ্যাস করলেন।

বাংলাতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে খড়্গপুরের ট্রাফিকে পতঞ্জলি যোগ সমিতির তরফ থেকে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদান করেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাঁকুড়া স্টেশন সংলগ্ন মাঠে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। দিঘার সমুদ্র সৈকতে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)।

তবে সবকিছুর মধ্যে নজর কেড়ে নিল বন্দেভারত এক্সপ্রেস। ট্রেনের মধ্যেই যোগ দিবস পালন।আজ সেই ছবিই ধরা পড়েছে ভোপাল-নয়াদিল্লিগামী বন্দেভারত এক্সপ্রেসে (Vandebharat Express)। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যোগ দিবস পালন করা হয় মুম্বইয়ের একটি লোকাল ট্রেনেও।

 

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...