Saturday, June 13, 2026

এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নিল আইসিসি!

Date:

Share post:

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে জিতেছে অস্ট্রেলিয়া। আর ওই জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে পড়ল প্যাট কামিন্সের দল। তবে রেহাই পায়নি বেন স্টোকসের ইংল্যান্ডও। স্লো ওভার রেটের জন্য দুই দলেরই ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাঁর রিপোর্টে জানিয়েছেন, দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার করে বল করতে পারেননি। অর্থা‍ৎ ধীর গতিতে বল করেছে। ওই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার ফলে আর আনুষ্ঠানিক শুনানি করা হচ্ছে না। স্লো-ওভার রেটের কারণে দুই দলের ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার আইসিসি’র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।শুধুমাত্র এখানেই থেমে থাকেনি আইসিসি। দুই দলেরই ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ওই পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। যার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ১০। আর দুই পয়েন্ট কাটা যাওয়ায় ইংল্যান্ড সব দলের চেয়ে পিছিয়ে পড়ল। এমনটা যে করতে পারে তা ঘুণাক্ষরেও টের পাইনি দুই দল।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...