Tuesday, May 5, 2026

Entertainment: নতুন রূপে বড়পর্দায় উত্তম-অপর্ণার মেমসাহেব!

Date:

Share post:

নিমাই ভট্টাচার্যের (Nimai Bhattacharya) লেখা ‘মেমসাহেব’ (Memsaheb) উপন্যাস বড় পর্দায় মুক্তি পেয়েছিল সত্তরের দশকে। উত্তম কুমার এবং অপর্ণা সেন (Uttam Kumar Aparna Sen) অভিনীত এই ছবিকে বাঙালি দর্শক প্রাণভরে গ্রহণ করেছিলেন। বক্স অফিসে রীতিমত সুপারহিট তকমা আদায় করে নেয় এই ছবি। এবার নতুন রূপে বড় পর্দায় এই ছবির প্রত্যাবর্তন হতে চলেছে।

 

উপন্যাস থেকে ছবি নতুন কিছু নয়। তবে এই যুগের পরিচালকরা তাতে নিজস্ব কিছু স্টাইল যুক্ত করে বিশেষ চমক দেয়ার ব্যবস্থা করেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Sijit Mukherjee) এই ধরনের বেশ কিছু কাজ বাঙালি দর্শককে উপহার দিয়েছেন। তবে উত্তম অপর্ণা অভিনীত ‘মেমসাহেব’ ছবিকে নতুন রূপে পর্দায় আনছেন উজ্জ্বল বসু (Ujjwal Basu) । তাহলে কি এটা পুরোপুরি রিমেক? পরিচালক বলছেন ‘মেমসাহেব ‘একটা নিখাদ প্রেমের গল্প, আর প্রেম কাহিনি চিররঙিন। তবে মূল উপন্যাসের উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করা হবে। আপাতত প্রকাশকের থেকে তিনি এই গল্পের রাইটস কিনেছেন। চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। মূল চরিত্রে কারা অভিনয় করবেন সেটা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

শাস্ত্রীর নামে স্ট্যান্ড, এমসিএ-র বিরুদ্ধে তোপ দাগলেন মঞ্জরেকর

মুম্বই ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রাক্তন দিকপাল ক্রিকেটারদের নামে...

সরকার পরিবর্তন, পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

পদত্যাগ করলেন বিদায়ী রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল (AG Kishore Dutta) কিশোর দত্ত। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগেও...

ভোটের ময়দানে হারলেও ঘরে ‘সুপার হিরো’, পরিবারে পোস্টে ভালবাসার বার্তা 

ভোটের অঙ্কে হারের হিসেব লেখা হয়, কিন্তু পরিবারের ভালবাসার খাতায় সেই পরাজয়ের যে কোনও জায়গা নেই। নির্বাচনে হারার...

দায় ঘাড়ে নিয়ে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা তৃণমূলের বিদায়ী বিধায়কের

১৫ বছরের পর তৃণমূল (TMC) জমানা শেষে রাজ্যে বইছে গেরুয়া ঝড়। এরপরেই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন...