Saturday, June 6, 2026

রেফারিকে গালা*গালি করে চার ম্যাচ নি*র্বাসিত রোমা কোচ জোসে মোরিনহো!

Date:

Share post:

ইউরোপা লিগ ফাইনাল ম্যাচে ইংলিশ রেফারি অ্যান্থনি টেলরকে অশালীন ভাষায় গালমন্দ করে রোমা কোচ জোসে মোরিনহো শাস্তির মুখে পড়লেন। বুধবার উয়েফার জানিয়েছে, আগামী চার ম্যাচে ৬০ বছর বয়সী রোমা কোচকে নির্বাসিত করা হয়েছে। ওই চার ম্যাচে দলের ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। আগামী ম্যাচ থেকেই ওই শাস্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
শুধুমাত্র কোচই নয়,শাস্তির মুখে পড়েছে রোমা-ও। ইতালিয়ান ক্লাবটিকে ৫৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এরই পাশাপাশি, ক্লাবটি আগামী মরসুমে ইউরোপা লিগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে কোনও টিকিট বিক্রি করতে পারবে না। অর্থা‍ৎ রোমার সদস্যরা অ্যাওয়ে ম্যাচে ক্লাব থেকে টিকিট পাবেন না। উয়েফা যে এত বড়সড় শাস্তির সিদ্ধান্ত নেবে তা কেউই ভাবতে পারেনি।
ঘটনার সূত্রপাত গত মাসের শেষের দিকে। হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও রোমা। ওই ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল ইংলিশ রেফারি অ্যান্থনি টেলরের। ম্যাচের দ্বিতীয়ার্ধে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও পেনাল্টি দেননি রেফারি। ওই ঘটনার পরেই রেফারির উদ্দেশে কটূক্তি করেন রোমা কোচ জোসে মোরিনহো। একজন অভিজ্ঞ কোচের এমন আচরণ মেতে নেননি ইংলিশ রেফারি। সঙ্গে সঙ্গেই রোমা কোচকে হলুদ কার্ড দেখান তিনি।
পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে টেলরকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করছেন রোমা কোচ। টেলরের সঙ্গে এমন আচরণের নিন্দা করেছে ইংল্যান্ডের ম্যাচ অফিশিয়ালদের সংগঠন পিজিএমওএল।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...