Thursday, May 14, 2026

সংগঠন নেই, ক.ঙ্কাল কাণ্ডের খ.লনায়ক সুশান্ত ঘোষের বুথেও সিপিএমের প্রার্থী নেই

Date:

Share post:

জেল থেকে বেরিয়ে তৃণমূলকে হারানোর শপথ নিয়েছিলেন বাম জমানার দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী সুশান্ত ঘোষ। কিন্তু মুখের কথা মুখেই, কঙ্কাল কাণ্ডের খলনায়ক সুশান্তর নিজের বুকেই পঞ্চায়েতে প্রার্থী দিতে পারল না সিপিএম। প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে যদিও সুশান্তবাবু জানিয়েছেন আসনটি সংরক্ষিত শংসাপত্রের জটিলতায় প্রার্থী দেওয়ার পরেও তা বাতিল হয়ে গেছে বলেই জানিয়েছেন তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলা সুশান্ত ঘোষের নিজের বুথে সিপিএমের প্রার্থী না থাকায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। অনেকেই মনে করছেন, মুখে হুঙ্কার দিলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিজের এলাকায় সিপিএমের কোনও সংগঠন তৈরি করতে পারেননি সুশান্ত ঘোষ। মানুষের মধ্যে এখন আর তাঁর কোনও গ্রহণযোগ্যতা নেই।

পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের উড়াসায় গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর বুথ । যে বুথে প্রার্থী নেই সিপিএমের। শুধু সিপিএম নয় অন্য কোন রাজনৈতিক দলেরও প্রার্থী নেই ওই বুথে। তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ময়না রায় । তৃণমূলকে হারানোর শপথ নিয়ে বা দিকে দিকে প্রতিরোধ গড়ে তোলার কথা বলে চলেছেন সুশান্ত ঘোষ, ঠিক সেই সময়েই নিজের বুকেই পঞ্চায়েতে প্রার্থী দিতে পারলেন না তিনি। ঠিক সেই জায়গা থেকে বর্তমানে সুশান্ত ঘোষের সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে গেল।

আরও পড়ুন:কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়.রানি, আগামী সোমবার মলয় ঘটককে ফের তলব ই.ডির!


 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...