Thursday, May 14, 2026

মোহনবাগানের এএফসি কাপের প্রাথমিক পর্বের ম‍্যাচ আগস্টে

Date:

Share post:

প্রকাশ হয়েছে এএফসি কাপের সূচি। আর তাতে দেখা যাচ্ছে, এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ আগাস্টের মাঝামাঝি। ম্যাচটি জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা খেলবেন যুবভারতীতে ঘরের মাঠে। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি যে সূচি মোহনবাগানের কাছে পাঠিয়েছে তাতে জুয়ান ফেরান্দোর দলের ম্যাচ দেওয়া হয়েছে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে। আইএসএল চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নেপালের মাচিন্দা এফসি অথবা ভুটানের পারো এফসি-র বিরুদ্ধে। তবে মোহনবাগান ক্লাব সূত্রে খবর, ম্যাচটি ১৫ অগাস্ট হচ্ছে না। কারণ, স্বাধীনতা দিবসে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

এএফসি কাপের ম্যাচ নিয়ে বৃহস্পতিবারই মোহনবাগানের তরফ থেকে পুলিশের সঙ্গে কথা বলা হয়। সূত্রের খবর, প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম ম্যাচ ১৪ অথবা ১৬ আগাস্ট হতে পারে। সম্ভাবনা বেশি ১৪ আগাস্ট ম্যাচ হওয়ার।

৮ আগাস্ট মাচিন্দা ও পারো এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বের খেলা শুরু হবে। ওই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে এই পর্বে প্রথম ম্যাচ সবুজ-মেরুনের। দ্বিতীয় ম্যাচে জুয়ানের দলের প্রতিপক্ষ হবে বাংলাদেশের ঢাকা আবাহনী ও মালদ্বীপের ঈগলসের মধ্যে ম্যাচের বিজয়ী। এই ম্যাচ মোহনবাগানের হোম না অ্যাওয়ে তা অবশ্য ঠিক হয়নি। দ্বিতীয় ম্যাচ জিতলে এএফসি কাপের মূলপর্বে খেলবে মোহনবাগান।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে দেখবেন, ভাবেন নি হুপার


 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...