Friday, May 15, 2026

1:1 ফর্মুলাকে সামনে রেখে পাটনায় বিরোধী জোটের মেগা বৈঠক, হাজির মমতা-অভিষেক-রাহুল

Date:

Share post:

একের বিরুদ্ধে এক- এই ফর্মুলাকে সামনে রেখেই পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বাড়িতে শুরু বিজেপি-বিরোধী জোটে প্রথম মেগা বৈঠক। হাজির হয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay), সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৈঠকে এখনও পর্যন্ত ১৫টি দল যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন ফিরহাদ হাকিম, ডেরেক ও ব্রায়েন, এম কে স্ট্যালিন, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, রাঘব চাড্ডা, ভগবন্ত মান, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব সহ একাধিক নেতৃত্ব।

মেগা বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারেই অভিষেককে সঙ্গে নিয়ে পাটনা পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সেখানে আলাদাভাবে কথা হয় লালু প্রসাদ যাদব ও নীতীশ কুমারের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়েই কেন্দ্রের মোদি সরকারকে পর্যুদস্ত করতে চাইছেন তাঁরা।

পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির পক্ষে রয়েছে ৩৭.৭ শতাংশ ভোট। বাকি ৬০ শতাংশ গিয়েছে বিরোধীদের পক্ষে। সেই বিরোধী ভোটকে যদি একত্রে করা যায় তাহলে মোদি সরকারকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে হটাতে বেগ পেতে হবে না। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় দলগুলির সঙ্গে আঞ্চলিক দলের রাজ্যে যে মতানৈক্য আছে, সেটাকে সরিয়ে রাখার ফর্মুলা বের করতে হবে।

তবে সূত্রের খবর, এই বৈঠকে বিরোধী জোটের মুখ ঠিক করা হবে না। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, নেতৃত্ব কে দেবেন সেটা বড় কথা নয়। জোটবদ্ধ ভাবে বিজেপিকে হারানোটাই লক্ষ্য। তবে, এই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীই যে মধ্যমণি তা মানছেন সবাই। তাঁর প্রস্তাব মতোই বৈঠক হচ্ছে পাটনায়। এখন এই মেগা বৈঠকে কী সিদ্ধান্ত হয়- তার দিকেই তাকিয়ে সারাদেশের রাজনৈতিক মহল।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...