Saturday, April 4, 2026

সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ!জেলায় জেলায় জারি সতর্কতা

Date:

Share post:

উত্তরবঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও ভ্যাপসা ও অস্বস্তিকর গরম পিছু ছাড়ছে না। তবে শনিবার সকাল থেকেই মুখভার আকাশের।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আরও পড়ুন:আগামিকাল কলকাতা লিগে সাদার্নের সামনে DHFC

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দু-তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত রবি এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তাপমাত্রা কমবে আগামী তিনদিনে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। গত এক সপ্তাহের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমার কাছাকাছি। বজ্রপাতের ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের। প্রয়োজনে দামিনী অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সম্ভাবনা দেখে চলার কথাই বলছেন আবহবিদরা।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। আজ শনিবার আকাশ মেঘলা। দু এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি ডিগ্রি এবং ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...