Friday, June 26, 2026

লাস ভেগাসে কেক কাটলেন মিস ‘ফাটাফাটি’, চমক ঋতাভরীর পোস্টে!

Date:

Share post:

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সোশ্যাল মিডিয়ায়(Social media) বরাবরই সক্রিয়। নিজের ভাললাগা মন্দ লাগা সব অনুভূতি অকপটে অনায়াসে শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করতে ভালবাসেন তিনি। কেরিয়ারে তুঙ্গে রয়েছেন, আর জন্মদিনের মাসে (Birth Month) আপাতত বিদেশে নায়িকা। সেখান থেকেই এল দারুণ চমক। সমাজমাধ্যমের পোস্ট (Social Media Post) দেখে একঝলকে ভুলে যেতে হয় অভিনেত্রীর জন্মদিনের দিনটাই। আসলে জন্মমাস সেলিব্রেট করছেন নায়িকা লাস ভেগাসে (Las Vegas), কেক কেটে চলল সেই উদযাপন!

কখনো মোমবাতিতে ফুঁ দিচ্ছেন তিনি, কোথাও আবার রয়েছে ফুল, মেঘলা আকাশ বা বন্ধুদের ছবি। এইভাবেই উজ্জ্বল ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakranorty) পোস্ট। আগামী ২৬ জুন তাঁর জন্মদিন। কিন্তু এই মুহূর্তে প্রতিটা দিনই বার্থডে সেলিব্রেশনের মধ্যে কাটাচ্ছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। ইনস্টাগ্রামের লোকেশন আপডেট বলছে সেই ছবি লাস ভেগাসের।

উইন্ডোজের ব্যানারে ‘ ফাটাফাটি ‘ মুক্তি পাওয়ার পর থেকেই সাফল্যের চূড়ায় রয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে ভেসে উঠছে অনুরাগী আর শুভাকাঙ্খীদের ভালবাসার বার্তা। একগুচ্ছ ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, ‘জন্মদিনের মাস। এই মাসটায় বোধহয় যা খুশি করা যায়। বিষয়টা কিন্তু বেশ। তবে আমায় আবার এখনই কেউ শুভেচ্ছা জানাবেন না যেন.. আমার জন্মদিন ২৬ জুন। কিন্তু জন্মদিন উদযাপনের বিষয়টায় আমি এখনও এক্কেবারে ছোট একটা মেয়ে। শেষ দুটো সপ্তাহের খুশির কিছু ঝলক।’ অনেকেই মনে করছেন এবছরের জন্মদিনে বিদেশেই থাকবেন ফাটাফাটি গার্ল।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...