Saturday, March 14, 2026

শাহরুখ-পুত্রের বিয়ের কনে ঠিক করলেন সলমন! 

Date:

Share post:

বলিউডের (Bollwood) ‘পাঠান’ খানের সঙ্গে ‘দাবাং’ ভাইজানের সম্পর্ক যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ তা খানেদের ফ্যানেরা সকলেই জানেন। টিনসেল টাউন বলছে, এবার শাহরুখের (Shahrukh Khan) ছেলের বিয়ের নেপথ্যে রয়েছে সলমন (Salman Khan) যোগ। যোগ্য দোসর ‘কুছ কুছ হোতা হ্যায় গার্ল’ রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। দুজনে মিলেই কিং খানের পুত্রবধূ (King Khan’s would be Daughter in law) নির্বাচন করে ফেলেছেন।

সোশ্যাল মিডিয়ার মাঝেমধ্যেই পুরনো অনেক ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে সেরকমই এক ভিডিও ঘোরাফেরা করছে যেখানে শাহরুখ, সলমন এবং রানি (Shahrukh Khan, Salman Khan and Rani Mukherjee) একটি গেম শোতে কথাবার্তা বলছেন। সেখানেই উঠে এসেছে শাহরুখের ছেলের বিয়ের প্রসঙ্গ। দেখা যায় রানি সলমনকে বলছেন ‘‘আমি প্রার্থনা করছি যে তোমার যেন কন্যাসন্তান হয়। শাহরুখের পুত্র আব্রামের (Abram) সঙ্গে তা হলে সম্বন্ধ হতে পারে।’’ এই কথা শোনা মাত্রই চমকে ওঠেন বলিউডের ভাইজান।

রানি মুখোপাধ্যায় তিন খানের সঙ্গেই সিনেমায় অভিনয় করেছেন। প্রত্যেকের সঙ্গে তাঁর যথেষ্ট ভাল সম্পর্কের কথাও শোনা যায়। অভিনেত্রীর এহেন প্রস্তাবে কিং খান নিজস্ব স্টাইলে মশকরা করে বলেন, ‘‘সলমনের সন্তানের জন্ম দিয়ে দিল, বিয়ের সম্বন্ধও ঠিক করে নিল। আগে থেকেই রানি সব ঠিক করে ফেলেছে।’’ এরপরই ‘ রাহুল’ তার ‘টিনা’র নাম বদলে রাখেন শাদি মুখোপাধ্যায়। হেসে উঠেন সলমন, রানি দুজনেই। ভি়ডিয়ো ক্লিপটি আসলে সলমন সঞ্চালিত ‘দশ কা দম’ নামের একটি রিয়্যালিটি শোয়ের (Reality Show) মঞ্চের। যদিও এই অনুষ্ঠানের পর কেটে গেছে অনেক বছর। তিন অভিনেতা অভিনেত্রী নিজের মতো করে এগিয়ে চলেছেন। তবে সলমন বিয়ে করবেন কবে, এই প্রশ্ন আজও একই রয়ে গেছে!

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...