Thursday, June 25, 2026

অপহরণ এবং ডাকাতির অভিযোগে ধৃত বিজেপি নেতা

Date:

Share post:

অপহরণ এবং ডাকাতির অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ চারজন।তাঁদের গ্রেফতার করল হায়দরাবাদের পুলিশ। রবিবার ২৯ বছর বয়সি এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। হায়দরাবাদের ধৃত ওই বিজেপি নেতার নাম গদাগোনি চক্রধর গৌদ।

আরও পড়ুন:বিক্ষু.ব্ধদের সঙ্গ ছেড়ে অভিষেকের কর্মসূচিতে যোগ দিচ্ছেন হুমায়ুন
পুলিশ পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে অবিনাশ রেড্ডি নামে এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় আরোশিকা রেড্ডির। তাঁরা একই এলাকায় থাকতেন। সুসম্পর্কের সুবাদে আরোশিকা ২৯ লক্ষ টাকা ঋণ নেন অবিনাশের কাছ থেকে। পুলিশ জানতে পেরেছে, অবিনাশকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেন আরোশিকা। কিন্তু অভিযোগ, ৯ লক্ষ টাকা ফেরানোর পর থেকেই আরোশিকা অবিনাশকে এড়িয়ে যেতে শুরু করেন। বাকি টাকা আর পাননি অবিনাশ। ২০১৮ সালে আরিশিকা বিয়ে করেন বিজেপি নেতা গদাগোনি চক্রধরকে। সম্প্রতি, অবিনাশের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতা। তিনি অবিনাশকে জানান, স্ত্রী আরোশিকার নেওয়া ঋণের বকেয়া ২০ লক্ষ টাকা ফেরত দিতে চান। সে জন্য রবিবার অবিনাশকে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলেন।


বিজেপি নেতার কথা মতো রবিবার নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিলেন অবিনাশ। কিন্তু টাকা দেওয়ার পরিবর্তে গদাগোনি চক্রধর এবং তাঁর তিন সঙ্গী মোবাইল ফোন কেড়ে নেন অবিনাশের এবং মারধর করে তাঁকে অপহরণ করার চেষ্টা করেন। অবিনাশ কোনও ক্রমে পালিয়ে নিকটবর্তী থানায় পৌঁছন। সেখানেই বিজেপি নেতা এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অপহরণ এবং ডাকাতির অভিযোগ দায়ের করেন। তার পরেই পুলিশ ওই বিজেপি নেতা সহ তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...