Tuesday, April 21, 2026

আষাঢ়ে মেঘের ঘনঘটা, রাতভর বৃষ্টির পর দিনভরও বৃষ্টি?

Date:

Share post:

মঙ্গলবার রাত থেকেই অবিরাম বৃষ্টি! বুধবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি। কখনও তা একটু কমছে ঠিকই, তবে পরক্ষণেই বাড়ছে ফের।যদিও বেলা গড়াতেই আকাশজুড়ে ঘন কালো মেঘ।

আরও পড়ুন:পুরোহিত নিয়োগের ক্ষেত্রে জাতি বিবেচ্য হবে না, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবারও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্তীসগড়ের কাছে অবস্থান করছে এই মুহূর্তে। তার প্রভাবেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদেরও মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামীকালও বৃষ্টি চলবে কলকাতায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। টানা বৃষ্টির জেরে গত কয়েকদিন তাপমাত্রা বেশ খানিকটা কম থাকলেও বৃষ্টি কমলেই ফের এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...