Tuesday, June 2, 2026

পঞ্চায়েতের আগে বাড়ছে বিরোধী স*ন্ত্রাস, এবার আ*গ্নেয়াস্ত্র-সহ গ্রে*ফতার সিপিএম প্রার্থীর ছেলে

Date:

Share post:

এবার পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে মোটের উপর সবকিছু শান্তিপূর্ণ ভাবে চললেও অশান্তির কিছু বিক্ষিপ্ত ঘটনাও সামনে এসেছে। এবং বেশিভাগ ক্ষেত্রেই উলট-পুরাণ! বিরোধীরা নয়, আক্রান্ত শাসক। বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে খুন হতে হয়েছে। অভিযোগের তির বাম-বিজেপি-কংগ্রেসের দিকে। কোচবিহার ও মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত শাসক দলের নেতা-কর্মীরা।

সেই আবহে এবার মুর্শিদাবাদের দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার সিপিএম প্রার্থীর ছেলে। ধৃতের নাম, সারজু মন্ডল। তার মা সানোয়ারা বিবি সরসাবাদ-নিধিনগর গ্রাম পঞ্চায়েত আসনের সিপিএমের প্রার্থী। সারজুর সঙ্গে আরও দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বেশকিছু দিন ধরে তারা বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করত বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, পঞ্চায়েত ভোটে অশান্তি পাকাতেই সিপিএম প্রার্থীর ছেলে বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করছিল।

 

Related articles

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...